টেকনো ডেস্ক ॥ এ বছর থেকে বন্ধ হয়ে যাচ্ছে স্যামসাংয়ের চ্যাটঅন মেসেজিং সেবা। মেসেজিং সেবা খাতে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় এবং স্বাস্থ্য ও মোবাইল কমার্সের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিতে চ্যাটঅন সেবাটি বন্ধ করে দিচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। কোরিয়ার ওনহ্যাপ নিউজকে স্যামসাং কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের ১ ফেব্রুয়ারি কোরিয়ায় প্রথম বন্ধ হবে চ্যাটঅন। এরপর থেকে অন্যান্য দেশেও বন্ধ হয়ে যাবে এটি। অবশ্য যুক্তরাষ্ট্রে ঠিক কবে নাগাদ এ সেবাটি বন্ধ হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি স্যামসাং। স্যামসাং জানিয়েছে, যারা তাদের চ্যাটঅন ব্যবহার করেছেন, তাঁরা চ্যাট রেকর্ড, ছবি ও ভিডিও এই মেসেঞ্জার থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গত কয়েক মাস থেকেই এই চ্যাটঅন সেবাটি বন্ধ হয়ে যাচ্ছে বলে গুজব রটেছিল। গত মাসে অবশ্য কোরিয়া টাইমসের একটি প্রতিবেদনকে অস্বীকার করেছিল স্যামসাং। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে স্যামসাং জানিয়েছিল, তাদের চ্যাটঅন সার্ভিসের ব্যবহারকারী প্রায় ১০ কোটি। ভারত ও চীনে সবচেয়ে বেশি চ্যাটঅন ব্যবহার করা হচ্ছে। স্মার্টফোন, ট্যাব, পিসিসহ মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য ২০১১ সালের আগস্ট মাসে চ্যাটঅন উন্মুক্ত করে স্যামসাং। ১২০ টিরও বেশি দেশে ৬২টি ভাষা সমর্থন করে চ্যাটঅন। বাজার-বিশ্লেষকেরা বলছেন, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলোর জনপ্রিয়তার কারণে চ্যাটঅন গুরুত্ব হারিয়েছে। এদিকে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দাবি করেছে, এ বছরের আগস্ট মাসে তাদের ব্যবহারকারীর সংখ্যা ৬০ কোটি ছাড়িয়েছে, যা চ্যাট সার্ভিসের মধ্যে সর্বোচ্চ।
Showing posts with label Computer. Show all posts
Showing posts with label Computer. Show all posts
Saturday, January 3, 2015
Tuesday, December 23, 2014
পারমাণবিক চুল্লির কম্পিউটার সিস্টেম হ্যাক
সাইবার আক্রমণের শিকার হয়েছে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক চুল্লির কম্পিউটার সিস্টেম। তবে এই সাইবার আক্রমণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার ২৩টি পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশটির সরকার।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কম্পিউটার সিস্টেম হ্যাক হলেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য বেহাত হয়নি বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। সাইবার আক্রমণের মাধ্যমে পারমাণবিক চুল্লিগুলোর সরাসরি কোনো ক্ষতি করাও সম্ভব নয় বলে দাবি করেছেন ‘কোরিয়া হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড’-এর এক কর্মকর্তা।
অন্যদিকে সাইবার আক্রমণের দায় শিকার করা হয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের একটি অ্যাকাউন্টের মাধ্যমে। ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টুইটের সত্যতা নিশ্চিত করতে পারেনি দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ।
পারমাণবিক চুল্লি বন্ধ না করা হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই টুইটার অ্যাকাউন্ট থেকে। এ ঘটনা তদন্তে তৎপর হয়েছে দক্ষিণ কোরিয়া।
ব্লগে চুরি হওয়া ডেটা যে আইপি অ্যাড্রেস থেকে পোস্ট করা হয়েছে তার মাধ্যমে একজন ব্যবহারকারীকে চিহ্নিত করা হলেও এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি। ইউজার আইডি বেহাত হওয়ার দাবি করেছেন তিনি।
Subscribe to:
Posts (Atom)