সাইবার আক্রমণের শিকার হয়েছে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক চুল্লির কম্পিউটার সিস্টেম। তবে এই সাইবার আক্রমণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার ২৩টি পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশটির সরকার।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কম্পিউটার সিস্টেম হ্যাক হলেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য বেহাত হয়নি বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। সাইবার আক্রমণের মাধ্যমে পারমাণবিক চুল্লিগুলোর সরাসরি কোনো ক্ষতি করাও সম্ভব নয় বলে দাবি করেছেন ‘কোরিয়া হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড’-এর এক কর্মকর্তা।
অন্যদিকে সাইবার আক্রমণের দায় শিকার করা হয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের একটি অ্যাকাউন্টের মাধ্যমে। ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টুইটের সত্যতা নিশ্চিত করতে পারেনি দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ।
পারমাণবিক চুল্লি বন্ধ না করা হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই টুইটার অ্যাকাউন্ট থেকে। এ ঘটনা তদন্তে তৎপর হয়েছে দক্ষিণ কোরিয়া।
ব্লগে চুরি হওয়া ডেটা যে আইপি অ্যাড্রেস থেকে পোস্ট করা হয়েছে তার মাধ্যমে একজন ব্যবহারকারীকে চিহ্নিত করা হলেও এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি। ইউজার আইডি বেহাত হওয়ার দাবি করেছেন তিনি।
Showing posts with label hacking. Show all posts
Showing posts with label hacking. Show all posts
Tuesday, December 23, 2014
Sunday, December 21, 2014
যৌথ তদন্তের প্রস্তাব উত্তর কোরিয়ার
সনি পিকচার্স হ্যাকিং রহস্য সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। ‘সনি-পোক্যালিপস’-এর মদদদাতা হিসেবে শুরু থেকেই মার্কিন কর্তৃপক্ষের সন্দেহের আঙ্গুল ছিল দেশটির দিকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে বলে দাবি করে আসছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের শেষ সপ্তাহে সনি পিকচার্সের উপর উত্তর কোরিয়াই সাইবার আক্রমণ চালিয়েছিল বলে শুক্রবার জানিয়েছে এফবিআই।
শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে এবং আমাদের উদ্দেশ্যে নিন্দা ছড়াচ্ছে, আমরা তখন এই ঘটনা যৌথ তদন্তের প্রস্তাব দিচ্ছি।”
যৌথ তদন্তের প্রস্তাব ‘প্রত্যাখান করলে ফলাফল ভাল হবে না’ বলে সতর্কও করে দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।
যৌথ তদন্তের প্রস্তাবের কথা সরাসরি উল্লেখ না করে উত্তর কোরিয়ার দোষ স্বীকার করে সনিকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্তব্য করেন মার্কিন মুখপাত্র মার্ক স্ট্রোহ।
অন্যদিকে ‘দ্য ইন্টারভিউ’ সিনেমাটি মুক্তি বাতিল করেছে সনি পিকচার্স। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে সিআইএর গুপ্তহত্যার চেষ্টা নিয়ে গড়ে উঠেছে কমেডি সিনেমাটির কাহিনী।
বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও হ্যাকাররা সিনেমা হলে সন্ত্রাসী আক্রমণের হুমকি দেওয়ায় সিনেমাটি আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সনি। ‘দ্য ইন্টারভিউ’ মুক্তি দেওয়ার জন্য বিকল্প মাধ্যম খোঁজা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হ্যাকিংয়ের কবলে আইক্যান
হ্যাকিংয়ের শিকার হয়েছে ইন্টারনেট তত্ত্বাবধায়নকারী সংস্থা ‘দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেইমস অ্যান্ড নাম্বার্স’ (আইক্যান)-এর আভ্যন্তরীন নেটওয়ার্ক। ইন্টারনেট অ্যাড্রেসিং ব্যবস্থা পরিচালনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে হ্যাকিংয়ের কবলে পড়লেও বিষয়টি বুঝতে প্রায় এক সপ্তাহ লেগেছে আইক্যানের। হ্যাকাররা আইক্যানের আভ্যন্তরীন নেটওয়ার্ক হ্যাক করে ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ডোমেইনের পরিচালকদের বিভিন্ন তথ্য চুরি করে নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। হ্যাকিংয়ের ঘটনায় ভুক্তভোগীদের পাসওয়ার্ড পরিবর্তন করার অনুরোধ জানিয়েছে আইক্যান।
আইক্যানের তদন্তের তথ্য অনুসারে, হ্যাকাররা সংস্থাটির সেন্ট্রালাইজড জোন ডেটা সিস্টেমের (সিজেডডিএস) তথ্য হাতিয়ে নিয়েছে। ‘জেনেরিক টপ-লেভেল ডোমেইন’ হিসেবে পরিচিত বহুল পরিচিত ডটকম, ডটইনফো, ডটনেট, ডটঅর্গ ডোমেইনগুলো কে পরিচালনা ও দেখভাল করেন তার তালিকা এটি।
Subscribe to:
Posts (Atom)